নকল করে বৃত্তি পেয়ে বৃত্তির টাকা ভোগ করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ জানুয়ারি, ২০২৬লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

পরীক্ষায় নকল করে কেউ যদি বৃত্তি পায়, তবে বৃত্তির টাকা খাওয়া জায়িয হবে কি-না?

উত্তর

ভাল নম্বরের জন্য যখন নকলের আশ্রয় নিতে হলো তার দ্বারা বুঝা যায় যে, ঐ ছাত্র প্রকৃতপক্ষে মেধাবী ও যোগ্য নয় এবং উক্ত প্রকারের নকল করার দ্বারাই বৃত্তি পেয়েছে। সুতরাং, তার জন্য উক্ত বৃত্তির টাকা খাওয়া জায়িয হবে না। কারণ, সরকার একমাত্র উপযুক্ত, যোগ্য ও মেধাবী ছাত্রকেই বৃত্তির টাকা দিয়ে থাকে। অনুপযুক্ত ছাত্রের জন্য নয়। এখন যেহেতু সে মেধাবী ও যোগ্য না হয়েও অন্যায়ভাবে ঐ টাকা হাসিল করেছে। সুতরাং তা তার জন্য জায়িয হবে না। বরং কোনভাবে তা সরকারের ফাণ্ডে পৌঁছিয়ে দিতে হবে।

নকল করে বৃত্তি পেয়ে বৃত্তির টাকা ভোগ করা | ইসলামী যিন্দেগী