সুন্নত তরীকায় চুল রাখার নিয়ম

মুফতী মীযানুর রহমান কাসেমী সাহেব (রাহমানিয়া)১ মে, ২০২৫সুন্নত, বিবিধ, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

চুল রাখার সুন্নত তরীকা কি? রাসূলে আকরাম ﷺ কিভাবে চুল রেখেছেন। বাবরী রাখলে কতবড় রাখতে হবে। আর ছোট রাখলে তার পরিমাণ কতটুকু? বর্তমানে ইংরেজী ফ্যাশনে যে চুল রাখা হয় তার হুকুম কি?

উত্তর

বর্তমানে চুল রাখার যে ফ্যাশান চালু হয়েছে সেটা খেলাফে সুন্নত। রাসূলে আকরাম ﷺ মাথা মুবারকে চুল রাখতেন এবং সাধারণ ভাবে সেটা কানের লতি পর্যন্ত প্রলম্বিত হত। কখনো ছাটতে দেরী হলে আরো একটু লম্বা হয়ে যেত। আর এখন আমাদের যুব সমাজ চুল রাখার যে পদ্ধতি অবলম্বন করছে সেটা শুধু সুন্নতের পরিপন্থীই নয় বরং বিজাতীয় অনুসরণ ও অনুকরণ ও বটে। সুতরাং এর থেকে বেঁচে থাকা একান্ত জরুরী। (আপকে মাসাইল আওর উনকা হল ৯/৩৩৭)

সুন্নত তরীকায় চুল রাখার নিয়ম | ইসলামী যিন্দেগী