মাসাইল
১০০%
মসজিদের উযুখানার উপরে ফ্যামিলিসহ ইমাম সাহেবের বসবাস
প্রশ্ন
মসজিদের উযু খানা বা দোতলায় উঠার সিড়ির উপর ইমাম সাহেবের সহপরিবারে বসবাস করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয কি না?
উত্তর
মসজিদের উযু খানার উপরের কামরায় যা মসজিদ ঘরের সীমানার বাইরে ইমাম বা মুয়াযযিন সাহেবের সহপরিবারে বসবাস করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয আছে। তবে লক্ষ রাখতে হবে যেন মুসল্লীদের কোন অসুবিধা না হয়। তেমনিভাবে মসজিদের দোতলার উঠার সিড়িটি ইমাম-মুয়াযযিন সাহেবের পরিবারের লোকেরাও ব্যবহার করতে পারবে। কারণ, সিড়ি সাধারণত মসজিদের সীমানার বাইরে থাকে।
তবে লক্ষ রাখতে হবে মহিলাদের পর্দা যেন ঠিক থাকে এবং ছোট বাচ্চাদের হৈ-চৈ এর কারণে যেন মুসল্লিদের কোন সমস্যা না হয়। তবে বিকল্প সিড়ি তৈরি করার সুযোগ থাকলে তৈরি করে নেয়া উত্তম। [প্রমাণঃ ফাতাওয়ে শামী ৪:৩৮৫, ৩৭৭ ফাতাওয়ায়ে রাহীমিয়া ৬:৪৯৫]