শরীয়ত গর্হিত কাপড়ের ব্যবসা করার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১৬ সেপ্টেম্বর, ২০২৬লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

শরীয়ত গর্হিত পোশাক অর্ডার নিয়ে সাপ্লাই দেয়ার হুকুম কী ? যেমন মহিলাদের আধুনিক জিন্স প্যান্ট। যার অনেক অংশ ছিড়া থাকে। এটাকে ফ্যাশন হিসেবে ব্যবহার করা হয়। এমন কাপড়ের ব্যবসা করার হুকুম কী ?

উত্তর

ফাসিক ব্যক্তিদের সহযোগিতার উদ্দেশ্য না করে, শুধু হালাল ব্যবসার নিয়তে গায়রে শরয়ী পোশাক বিক্রয় করলে গোনাহ হবে না। তবে এটি মাকরূহে তানজীহী হবে। তবে এর দ্বারা অর্জিত টাকা নিশ্চিতভাবেই জায়েজ হবে। মনের মাঝে এর প্রতি ঘৃণা রেখে বিক্রি করবে।

যে ব্যক্তি বা নারীরা তা ব্যবহার করবে, তারা গোনাহগার হবে। কিন্তু বিক্রেতা নয়।

أن بيع العصير ممن يتخذه خمرا إن قصد به التجارة، فلا يحرم وإن قصد به لأجل التخمير حرم (الأشباه والنظائر-53)

عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ رَأَى حُلَّةً سِيَرَاءَ تُبَاعُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوِ ابْتَعْتَهَا تَلْبَسُهَا لِلْوَفْدِ إِذَا أَتَوْكَ وَالجُمُعَةِ؟ قَالَ: «إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بَعْدَ ذَلِكَ إِلَى عُمَرَ حُلَّةً سِيَرَاءَ حَرِيرٍ كَسَاهَا إِيَّاهُ، فَقَالَ عُمَرُ: كَسَوْتَنِيهَا، وَقَدْ سَمِعْتُكَ تَقُولُ فِيهَا مَا قُلْتَ؟ فَقَالَ: «إِنَّمَا بَعَثْتُ إِلَيْكَ لِتَبِيعَهَا، أَوْ تَكْسُوَهَا»