রাজনৈতিক দলকে যাকাত দেওয়ার বিধান

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

যদি বিশেষ কোন রাজনৈতিক দল যাকাতের টাকা, কুরবানীর চামড়া ইত্যাদি চিকিত্সা সেবার নামে অত্যন্ত সূক্ষ্মভাবে সাংগঠনিক প্রক্রিয়ায় সংগ্রহ করে অথচ এর দ্বারা উচ্চ পর্যায়ের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য হলো রাজনৈতিক স্বার্থসিদ্ধি। আর এ সমস্ত খাতে যা অর্জিত হয় তা তারা রাজনৈতিক কর্মকাণ্ড যথা- ইলেকশনের খরচাদি থেকে রাজনৈতিক কর্মীদের ভাতা হিসাবে প্রদান করে থাকে। এ রকম দলকে উল্লেখিত সদকা প্রদান কোন পর্যায়ের? আর ঐ সমস্ত দলের পক্ষে এ সমস্ত টাকা ব্যবহার করা জায়িয হবে কি-না?

উত্তর

সদকায়ে ওয়াজিবকে ইলেকশনে ও কর্মীদের ভাতা হিসেবে প্রদান ইত্যাদি রাজনৈতিক কর্মকাণ্ড ব্যায় করা বৈধ হবে না। যারা এ সমস্ত খাতে এ অর্থ ব্যয় করে তাদেরকে এ জাতীয় সদকা প্রদান করা জায়িয নয়। যেকোন সদকার সবচেয়ে ভাল ব্যবহার হচ্ছে মাদরাসার গরীব ছাত্রদের জন্য ব্যয় করা। গরীব আত্মীয়-স্বজনকেও যাকাতের মাল দেয়া উচিত। অবশ্য তাদেরকে হাদিয়া বলে দেয়া ভাল যেন তারা কষ্ট না পায়।

[প্রমাণঃ খাইরুল ফাতওয়া, ৩: ৩৯৭]

রাজনৈতিক দলকে যাকাত দেওয়ার বিধান | ইসলামী যিন্দেগী