ভাগ্নীর মেয়েকে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব১৫ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আপন ভাগ্নীর মেয়েকে বিবাহ করা জায়িয হবে কি না?

উত্তর

পবিত্র কুরআনে যে সব মেয়েদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে ভাগ্নী ও তার মেয়ে তথা বোনের বংশানুক্রমিক সকল অধঃস্তন মেয়েও অন্তর্ভুক্ত। তাই ভাগ্নীর মেয়েকে বিবাহ করা হারাম।

[প্রমাণঃ সূরা নিসা, ২৩ #তাফসীরে মাযহারী, ২:২৫৪-২৬১ #বাদায়িউস সানয়ি, ২:২৫৭ #ফাতওয়া আলমগীরী, ১:২৭৩ #তাফসীরে জালালাইন, ১:৭৩ #আদ- দুররুল মুখতার, কাদীম ২:৩০১ #হিদায়াহ ২:২৭৩ #ফাতওয়া দারুল উলূম, ৭:৩১৯ #আহসানুল ফাতওয়া, ৫:৯১ #ফাতওয়া মাহমূদীয়া,৩: ৩২৬]

ভাগ্নীর মেয়েকে বিবাহ করা | ইসলামী যিন্দেগী