মাসাইল
১০০%
শুধু স্বর্ণ বা রৌপ্য থাকলে তার যাকাত
প্রশ্ন
কোন ব্যাক্তির নিকট যদি সাড়ে সাত তোলা স্বর্ণ, অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা থাকে এবং তার নিকট অন্য কোন সম্পদ না থাকে, তাহলে তার যাকাত দিতে হবে কি-না? এবং তার যাকাত দেয়ার পদ্ধতি কি হবে?
উত্তর
হ্যাঁ, কোন ব্যাক্তি যদি সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপার মালিক হয় এবং তার নিকট ঋণমুক্ত হয়ে আরবী বছর হিসেবে এক বছর উক্ত সম্পদ স্থায়ী থাকে, তাহলে তার উপর যাকাত ফরয হয়ে যাবে, যদিও তার নিকট অন্য কোন মাল না থাকে। উক্ত মালের চল্লিশ ভাগের একভাগ বা তার সমপরিমান মূল্য যাকাত হিসেবে গরীবদেরকে প্রদান করতে হবে। [প্রমানঃ আদ দুররুল মুখতার, ২:২৯৫ ও ২:২৯৯, ১:১৭৮ #আহসানুল ফাতওয়া, ৪:২৫৩-৫৪]