ছাত্রদের অনুপস্থিতির কারণে জরিমানা আদায়

প্রশ্ন

বাংলাদেশের অনেক মাদরাসা ও স্কুলের ছাত্ররা অনেক সময় অনুপস্থিত থাকলে তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হয়। শরী‘আতের দৃষ্টিতে এটা জায়িয কি-না? এবং এ টাকার মালিককে হবে?

উত্তর

হানাফী মাযহাব অনুযায়ী কোন অন্যায়ের প্রেক্ষিতে আর্থিক জরীমানা উসুল করা জায়িযনয়। যদি কোথাও জরিমানা উসুল করা হয়, তাহলে ঐ টাকা ফিরিয়ে দেয়া ওয়াজীব। কারণ, এ টাকার মালিক সেই অন্যায়কারীই থাকে। আর হাদীস শরীফ এসেছে, কোন মুসলমানের মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতিরকে অন্যের জন্য হালাল নয়। তবে শাস্তি হিসাবে অনির্দিষ্ট কালের জন্য তার টাকা আটক রেখে বছর শেষে বা এ প্রতিষ্টান হতে বিদায় নেয়ার সময় ফিরিয়ে দেয়া যায়।