মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি ও জানাযার ঘোষণা

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

আমাদের এলাকায় মসজিদের মাইকে বিভিন্ন রকম হারনো বিজ্ঞপ্তিসহ জানাযার নামাযের ঘোষণা দেওয়া হয়। তা জায়িয কিনা?

উত্তর

মসজিদের মাইকে মসজিদে সংশ্লিষ্ট কাজ ছাড়া অন্য কোন দ্বীনী কিংবা সমাজকল্যাণমূলক কাজে ব্যবহার করার অনুমতি শরী‘আতে নেই। সুতরাং মসজিদের নামে ওয়াকফকৃত মাইক দিয়ে দুনিয়াবী কোন বিষয়ের ঘোষণা দেওয়া জায়িয নয়। এমনিভাবে মসজিদের মাইক মসজিদের বাইরে নিয়ে কোন প্রোগ্রাম করাও জায়েয নেই। তবে যদি মাইকটি এমনভবে ওয়াকফকৃত হয় যে, দাতা দেওয়ার সময় মসজিদের কাজের সাথে সাথে অন্য বৈধ কাজেও ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার অনুমোদিত কাজে ব্যবহার করা জায়িয হবে। [প্রমাণঃ আদ্দুরুল মুখতার ৪:৪৩৩, আলমগীরী ২:৪৫৯, আপকে মাসাইল আওর উনকা হল ২:১৪৪]

মসজিদের মাইকে হারানো বিজ্ঞপ্তি ও জানাযার ঘোষণা | ইসলামী যিন্দেগী