মসজিদে হারিকেন জ্বালানো

মুফতী মনসূরুল হক সাহেব১ জানুয়ারি, ২০২৬মসজিদ মাদরাসা, আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

মসজিদে হারিকেন জ্বালানোর যায় কিনা?

উত্তর

মসজিদের মধ্যে হারিকেন জ্বালানোর মাকরূহে তাহরীমী। কেননা-কেরোসীন তৈল দুর্গন্ধ থাকে। আর প্রতিটি দুর্গন্ধ জিনিস মসজিদে আনা নিষেধ। এতে ফেরেস্তাগণের কষ্ট হয়। এ জন্য তো হাদীসে শরীফে কাঁচা পিয়াজ, কাচা রসুন খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে আসতে নিজেধ করা হয়েছে। হুক্কা, বিড়ি, সিগারেট, খাওয়া মাকরূহ এবং এগুলো খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে মসজিদে আসাও মাকরূহে তাহরীমী। তাই মসজিদের বাহিরে দেয়ালে হারিকেন রাখবে যাতে জানালার মধ্যে দিয়ে আলো মসজিদে পৌঁছে।