ইকামতের সুন্নাত তরীকা

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

ইকামত জোড় সংখ্যায় বলতে হবে? না বেজোড় সংখ্যায় বলতে হবে?

উত্তর

ইকামত দেয়ার সহীহ তরীকা হচ্ছে:

(ক) প্রথম চার তাকবীর একত্রে এক নি:শ্বাসে বলতে হবে। এরপরে ওয়াকফ করবে। অবশ্য প্রত্যেক বাক্যের শেষে সাকিন করবে।

(খ) অতঃপর দু্‌ই দুই বাক্য একশ্বাসে একত্রে বলে ওয়াকফ করবে। এরপর নিশ্বাস ত্যাগ করবে। অতঃপর ডানে চেহারা ঘুরিয়ে حى على الصلاة একশ্বাসে দু’বার বলবে। অতঃপর বামে চেহারা ঘুরানোর পর حى على الفلاح একশ্বাসে দু’বার বলবে। সর্বশেষ তিন বাক্য অর্থাৎ দুই তাকবীর এবং লা-ইলাহা ইল্লাল্লাহ এক শ্বাসে বলে ইকামত শেষ করবে। [প্রমাণঃ মা‘আরিফুস সুনান ২:১৯৫ # তিরমিযী শরীফ ১:৪৮]

ইকামতের সুন্নাত তরীকা | ইসলামী যিন্দেগী