মাসাইল
১০০%
ব্যাংকের জন্য ঘর ভাড়া দেয়া
প্রশ্ন
ব্যাংক চালানোর জন্য ঘর ভাড়া দেয়া জায়েয আছে কি-না?
উত্তর
সুদী ব্যাংক চালানোর জন্য ঘর ভাড়া দেয়া শরী‘আতের দৃষ্টিতে উচিৎ না। কারণ, সুদী ব্যাংকের জন্য ঘর ভাড়া দেয়া একটি হারাম কাজে প্রত্যক্ষ সহায়তা না হলেও পরোক্ষ সহায়তা বটেই। সুতরাং, মুমিন মুত্তাকী ব্যক্তি এরূপ কাজ কখনও করতে পারে না। (জাদীদ ফিকহী মাসায়িলঃ ২:২৪৭ #ফাতাওয়া হিন্দিয়া ৪:৪৫০ #নিযামুল ফাতাওয়া ২:২৯৯)