জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর গরু, মুরগী জবাই করা

মুফতী মনসূরুল হক সাহেব৯ সেপ্টেম্বর, ২০২৬কুরবানী ও আক্বিকা

প্রশ্ন

জিলহজ্ব মাসের চাঁদ উঠার পর থেকে নিয়ে ঈদের আগ পর্যন্ত কোনো মুরগি বা গরু জবাই করে খাওয়া বা না খাওয়ার শরয়ী হুকুম কি ?

উত্তর

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে গরু, মুরগী ইত্যাদি জবাই করে খাওয়াতে কোন নিষেধাজ্ঞা নেই। যারা নিষেধ করেন, তারা একটি অহেতুক দাবী করেন। যার স্বপক্ষে কুরআন বা হাদীসের কোন দলীল নেই।

আল্লাহর নাম নিয়ে যে পশু জবাই করা হয়, খাওয়া জায়েজ। এ বিধান সর্ব সময়ের জন্যই প্রযোজ্য।

 إِلَّا مَا ذَكَّيْتُمْ [٥:٣

কিন্তু যাকে তোমরা যবেহ করেছ। [তা ভক্ষণ করতে পারো] {সূরা মায়িদা-৩}