উমরা আদায়কারীকে হাজী বলে সম্বোধন করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ অক্টোবর, ২০২৪হাজ্জ

প্রশ্ন

উমরা আদায়কারী ব্যক্তিকে হাজী বলে সম্বোধন করা যাবে কি-না? তেমনিভাবে তার নামের শুরুতে বা শেষে হাজী ব্যবহার করা বৈধ হবে কি-না?

উত্তর

হজ্জ ও উমরা, এ দু’টি একই পর্যায়ের ইবাদত নয়। বরং দু’টি ভিন্ন ভিন্ন ইবাদত। আর হাজী কেবল তাকেই বলা যেতে পারে, যিনি নিজের পক্ষ থেকে হজ্জ আদায় করেছেন। কারণ, হাজী শব্দের অর্থ হজ্জ আদায়কারী। কাজেই কেউ উমরা করলে তাকে হাজী বলা এবং তার নামের শুরুতে হাজী শব্দ ব্যবহার করা যাবে না। তবে তাকে মু’তামির (উমরা আদায়কারী) বলা যেতে পারে।

[প্রমাণঃ সূরা বাক্বারাহ ১৯৬# ফাতাওয়া শামী ২:৪৭২]

উমরা আদায়কারীকে হাজী বলে সম্বোধন করা | ইসলামী যিন্দেগী