মাসাইল
১০০%
নামাযে সূরার পূর্বে বিসমিল্লাহ পড়বে কি-না?
প্রশ্ন
নামাযে প্রত্যেক রাকা‘আতে প্রত্যেক সূরার তিলাওয়াত করার প্রারম্ভে কি বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তে হবে?
উত্তর
নামাযের মধ্যে প্রত্যেক রাকা‘আতে সূরা ফাতিহার শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত ও ফাতিহার পরে অন্য সূরার শুরু থেকে পড়লে প্রথমে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব। কোন বড় সূরা মাঝ থেকে পড়লে বিসমিল্লাহ পড়বে না। [প্রমাণঃ আল-বাহরুর বায়িক, ১:৩১২ # ফাতাওয়া রহীমিয়া ১:২২৮/১৭৬ # ফাতাওয়া দারুল উলূম, ২:২৬৮ # শামী ১:৪৯০]