ঝিনুকের দানা দিয়ে তৈরী করা মালা ব্যবহার

মুফতী মনসূরুল হক সাহেব২ জানুয়ারি, ২০২৬বিবিধ, মহিলাদের বিষয়, সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি

প্রশ্ন

অনেককে দেখা যায় কক্সবাজার থেকে ছোট ছোট ঝিনুকের দানা দিয়ে তৈরী করা মালা কিনে ব্যবহার করে বা ঘরে সাজিয়ে রাখে। এটা কি ঘরে মূর্তি রাখার শামিল কি-না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

ঝিনুকের তৈরী মালা, গহনা ইত্যাদি ব্যবহার করা বা ঘরে সাজিয়ে রাখা জায়িয আছে। এটাকে মূর্তি বলা যায় না। তবে যদি ঝিনুক দিয়ে কোন প্রাণীর আকৃতি বানানো হয়, তাহলে সেটা মূর্তি হবে। এ ধরনের মূর্তি বানানো এবং তা দ্বারা ঘর সাজানো হারাম। [ফাতাওয়ায়ে শামী ৬:৩৫৯;ফাতাওয়ায়ে আলমগীরী ৫:৩৩৫]