বা’দাল জুমু’আ চার রাকাত নামায পড়া
প্রশ্ন
জুমু’আর ফরযের পর চার রাক’আত নামায সুন্নাতে মুআক্কাদা কি-না? তেমনিভাবে এ সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিলে জুমু’আর নামাযের কোন ক্ষতি হবে কি-না? সুন্নাতে মুআক্কাদা পরিত্যগকারীদের ব্যাপারে ইমাম সাহেবের করণীয় কি?
উত্তর
জুমু’আর ফরযের পর চার রাক’আত নামায সুন্নাতে মুআক্কাদা। তারপরে নির্ভরযোগ্য মত হিসাবে আরও দু’রাক’আত ওয়াক্তিয়া সুন্নাত পড়া কর্তব্য। উল্লেখ্য যে, সুন্নাতে মুআক্কাদা তরক করলে জুমু’আর নামায হয়ে যাবে; তবে সুন্নাতে মুআক্কাদা তরক করার জন্য পৃথক গুণাহ হবে। মুসল্লীরা যেন বা’দাল জুমু’আর সুন্নাত যথাযথভাবে আদায় করেন এ ব্যাপারে ইমাম ও অন্যান্য মুসল্লীদের যথেষ্ট দায়িত্ব রয়েছে। তাঁরা এ শ্রেণীর মুসল্লীগণকে বুঝিয়ে সুন্নাত পড়ার প্রতি উদ্ধুদ্ধ করতে পারেন এবং প্রয়োজনে ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। [প্রমাণঃ আদ-দুররল মুখতার ২:১২পৃঃ আহসানুল ফাতাওয়া ৩:৪৮৬# ফাতাওয়া শামী ২:১২]