ডাকযোগে তালাকনামা প্রদান
প্রশ্ন
জনৈক ব্যক্তি বিবাহ করার পর তার স্ত্রীকে নিয়ে ৩/৪ বছর ঘর-সংসার করে। এরপর কোন এক বিষয়ে উভয়ের মাঝে ঝগড়া-বিবাদ হলো উক্ত স্বামী স্ত্রীকে তার বাবার বাড়ীতে রেখে আসে এবং কিছুদিন পর ডাকযোগে ‘তালাকনামা’ প্রেরণ করে। তালাকনামায় স্বামীর স্বাক্ষর সহ আরো তিনজন ব্যক্তির স্বাক্ষর পাওয়া যায়। পরে উক্ত তালাকনামা দিয়ে স্ত্রী পক্ষের লোকজন কোর্টে মামলা দায়ের করে। পরিশেষে সে ১০,০০০/- (দশ হাজার) টাকার বিনিময়ে উক্ত মামলা মীমাংসা করে ফেলে। পরবর্তীতে একদা সে তার স্ত্রীর সাথে গোপনে সাক্ষাৎ করে বলে আমি তোমাকে মৌখিক কোন তালাক দেইনি বরং কাজী সাহেবের হাতে লিখিয়ে তা পাঠিয়ে দিয়েছি মাত্র। বর্তমানে স্ত্রী পক্ষের লোকেরা “মৌখিক তালাক ব্যতীত তালাক গ্রহণযোগ্য নয়”- একথার উপর ভিত্তি করে স্ত্রীকে স্বামীর নিকট সোপর্দ করতে রাজী এবং স্ত্রীও স্বামীর নিকট যেতে আগ্রহী। এখন প্রশ্ন হল উক্ত স্ত্রী স্বামীর নিকট যেতে পারবে কি-না?
উত্তর
প্রশ্ন উল্লেখিত সুরতে যদিও স্বামী মৌখিকভাবে উচ্চারণ না করে কাজী সাহেবের মাধামে লিখিয়ে তালাক দিয়েছে, এতেও তালাকদাতার স্ত্রীর উপর তালাক পড়ে গেছে। [ফাতাওয়া মাহমুদিয়া ১০:৩৭৮]
লিখিতভাবে দেয়া তালাকের সংখ্যা ও বিবরণ প্রশ্নে উল্লেখ না থাকায় এখন উক্ত স্ত্রী স্বামীর নিকট যেতে পারবে কি-না? বা কিভাবে যেতে পারবে? এর চুড়ান্ত সমাধান দেয়া সম্ভব হলো না।