পিতার জন্য সন্তানাদির ফিতরা

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

পিতার জন্য সন্তনাদির ফিতর দেওয়া ওয়াজিব হলে তার সন্তানাদির পক্ষে থেকে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব কি-না?

উত্তর

নিজের পক্ষে থেকে যেমন ফিতরা আদায় করা ওয়াজিব তেমনি নাবালিগ সন্তানাদির পক্ষ থেকেও ফিতরা দেওয়া পিতার উপর ওয়াজিব। অবশ্য যদি নাবালিক সন্তান ব্যক্তিগতভাবে সম্পদশালী তথা নিসাবের মালিক হয় তাহলে তার সম্পদ থেকে আদায় করবে। পিতার নিজ সম্পদ থেকে দেওয়া জরুরী নয়। আর বালিগ সন্তানদের ফিতরা পিতার উপর কখনো ওয়াজিব নয়। তবে যদি পিতা আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। তাছাড়া কোন নাবালিগ মেয়েকেও যদি বিবাহ দেয়া হয় আর সে তার স্বামীর খিদমত করার যৌগ্য হয় তাহলে ফিতরা পিতার উপর ওয়াজিব হবে না।

[প্রমাণঃ ফাতওয়া শামী,২ ৩৬২ #ফাতওয়া দারুল উলূম, ৬:৩১৫]

পিতার জন্য সন্তানাদির ফিতরা | ইসলামী যিন্দেগী