মাসাইল
১০০%
আযানের পূর্বে বা পরে সাইরেন বাজানো
প্রশ্ন
ফজরের আযানের পূর্বে বা পরে সাইরেন বাজিয়ে মানুষকে নামাযের জন্য আহবান করা জায়িয কি-না?
উত্তর
ফযরের আযান ও ইকামতের মাঝে সাইরেন বাজিয়ে বা অন্য কোন শব্দের মাধ্যমে যেমন-জামা‘আত প্রস্তুত, কিংবা এ জাতীয় অন্য কোন শব্দ বলে মানুষকে নামাযে আসার জন্য আহবান করা শরী‘আতের দৃষ্টিতে জায়িয। তবে মাইকে বা সাইরেন বাজিয়ে এমন বিকট আওয়াজ করা উচিত নয় যার ফলে মানুষের অসুবিধা হয়। [প্রমাণ: আল-মাবসূত ১:১৩০ # আলমগীরী ১:৫৬]