মেয়েদেরকে মীরাছ থেকে বঞ্চিত
প্রশ্ন
আমরা দুই ভাই, এক বোন। বাবা মারা গেছেন, মা এখনও জীবিত আছেন। বাবার সম্পত্তির অংশ আমরা সবাই পেয়েছি। বাবা মৃত্যুর সময় আলাদা করে মাকে কিছু জমি দেন। এ জমি মা এখন আমাদের দুই ভাইকে দিয়েছেন। এ জমির অংশ বোন পাবে কি না? এখানে উল্লেখ্য যে বোন কয়েক বছর আগে মারা গেছে। তার ছেলে মেয়েরা জীবিত আছে।
উত্তর
উল্লেখিত সুরতে যেহেতু মা সুস্থ অবস্থায় আপনাদের দু’ভাইকে তার নিজস্থ জমি হেবা করে দিয়েছেন, কাজেই এই জমির মালিক আপনারা দু’ভাই হয়ে গেছেন। আপনার বোন বা তার সন্তানরা এর অংশ পাবে না। তবে যদি হেবা করার সময় আপনাদের বোন জীবিত থাকতো। তাহলে আপনাদের মায়ের যিম্মাদারী ছিল ছেলে মেয়ে সকলকে সমানভাবে হেবা করা। মেয়েকে বঞ্চিত না করা বা কম না দেয়া কর্তব্য। উল্লেখ্য, পিতা-মাতা সূস্থ অবস্থায় ছেলে-মেয়েদের মধ্যে সম্পদ বন্টন করে দিলে, তা মীরাছ নয়। সুতরাং, মীরাছের নিয়মে তা বন্টন না করে ছেলে-মেয়ে সকলকে সমানভাবে বন্টন করতে হবে। [প্রমাণঃ রাহীমিয়া ২:২৫৯, #আল বাহরুর রায়িক ২:২৮৮, #খালাসাতুল ফাতাওয়া ৪/৪০০]