মাসাইল
১০০%
এক জনের খুৎবা ও অন্যজনের ইমামতী
প্রশ্ন
আমরা জানতাম জুমু’আর নামাযে খুৎবা যিনি দিবেন, ইমামতীও তিনি করবেন। কিন্তু আমাদের এলাকার মসজিদে গত জুমু’আর ইমাম সাহেব খুৎবা দিলেন এবং পীর সাহেবকে নামায পড়াতে অনুরোধ করায় তিনি নামায পড়ালেন। এতে কোন অসুবিধা আছে কি-না?
উত্তর
জুমু’আ বা ঈদের নামাযে যিনি খুৎবা দিবেন, তিনিই ইমামতী করবেন- এটাই উত্তম। তবে অন্য কেউ ইমামতী করলেও জায়িয হবে। চাই কোন উযর হোক বা না-হোক উভয় সুরতে অন্যেও ইমামতী করতে পারেন। [প্রমাণঃ শামী ২:১৬২পৃঃ]