হস্তমৈথুন কারীর শাস্তি

মুফতী মনসূরুল হক সাহেব২৯ সেপ্টেম্বর, ২০২৫বিবিধ

প্রশ্ন

হস্তমৈথুন কারীর দুনিয়াবী ও আখেরাতে শাস্তি কী ?

উত্তর

দুনিয়াতে তার শাস্তিতো ডাক্তারগণই বলে দিয়েছেন। তার শরীর দুর্বল হয়ে পড়ে। যৌনক্ষমতা হ্রাস পায়। শুক্রানো কমে যায়। ফলে বিবাহিত জীবনে সন্তান না হবার শংকা তৈরী হয়। এছাড়া যৌনাঙ্গের মারাত্মক সব রোগ হবার সম্ভাবনা তৈরী হয়। আখেরাতের শাস্তি বিষয়ে সনদ বিচারে জঈফ এক হাদীসে বর্ণিত হয়েছে:

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” سَبْعَةٌ لَا يَنْظُرُ اللهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ، وَلَا يُزَكِّيهِمْ، وَلَا يَجْمَعُهُمْ مَعَ الْعَالَمِينَ، يُدْخِلُهُمُ النَّارَ أَوَّلَ الدَّاخِلِينَ إِلَّا أَنْ يَتُوبُوا، إِلَّا أَنْ يَتُوبُوا، إِلَّا أَنْ يَتُوبُوا، فَمَنْ تَابَ تَابَ اللهُ عَلَيْهِ النَّاكِحُ يَدَهُ، وَالْفَاعِلُ وَالْمَفْعُولُ بِهِ، وَالْمُدْمِنُ بِالْخَمْرِ، وَالضَّارِبُ أَبَوَيْهِ حَتَّى يَسْتَغِيثَا، وَالْمُؤْذِي جِيرَانَهُ حَتَّى يَلْعَنُوهُ، وَالنَّاكِحُ حَلِيلَةَ جَارِهِ “

হযরত আনাস বিন মালেক রাঃ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: সাত প্রকার ব্যক্তি, যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকাবেন না। তাদেরকে পবিত্র করবেন না। তাদেরকে অন্যদের সাথে একত্রিত করবেন না। তাদেরকেই সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করাবেন। তবে যদি তওবা করে তাহলে ভিন্ন কথা। তবে যদি তওবা করে, তাহলে ভিন্ন কথা। যদি তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন। সেসব লোক হল, হস্তমৈথুনকারী, সমকামী, মদে অভ্যস্ত,পিতা মাতাকে প্রহারকারী, অথচ তারা তার কাছে সাহায্যপ্রার্থী, প্রতিবেশীকে নিপিড়নকারী যখন তার উপর অভিশাপ করে, প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকিয়াকারী। [শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৫০৮৭]

 

عَنْأَنَسِبْنِمَالِكٍقَالَ: يَجِيءُالنَّاكِحُيَدَهُيَوْمَالْقِيَامَةِوَيَدُهُحُبْلَى

হস্তমৈথুন কারীর শাস্তি | ইসলামী যিন্দেগী