মাসাইল
১০০%
কর্য আদায় না করলে কি হুকুম
প্রশ্ন
জনৈক কর্মচারী আমার নিকট থেকে কিছু টাকা কর্য নেয়ার পর অন্যত্র বদলি হয়ে গেছে। আমি পত্র ও লোক মারফত বার বার তাগাদা দেয়া সত্বেও সে আমার টাকা পরিশোধ করেনি। উক্ত টাকার ব্যাপারে শরী‘আতের হুকুম কি?
উত্তর
আপনার পাওনা যদি দুনিয়াতে উদ্ধার করতে না পরেন, তাহলে কিয়ামতের দিবসে অবশ্যই পাবেন। যদি মাফ করে দেন তাহলে এর বিনিময়ে আল্লাহ তা‘আলা আপনাকেও মাফ করে দিবেন বা এর চেয়েও অনেক গুণ বেশী দান করবেন। আর যদি পাওনা উসুলের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন, তাও করতে পারেন। (প্রমাণঃ মিশকাত শরীফ,২:৪৩৫)