প্রথম বৈঠকে যে পরিমান দরূদ পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হয়

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

চার রাক’আত বিশিষ্ট নামাযে যদি ১ম বৈঠকে তাশাহহুদ অর্থাৎ ‘আত্তাহিয়্যাতু’ পড়ার পর দরূদ শরীফ পড়া শুরু করে, তাহলে কতটুকু পরিমাণ পড়লে, সিজদাহ্ সাহু ওয়াজিব হবে? এবং কতটুকু পরিমাণ পড়লে, ওয়াজিব হবে না?

উত্তর

জবাবঃ ফরজ, ওয়াজিব কিংবা সুন্নাতে মু‘আক্কাদা নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদ পড়ার পর “আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ” পর্যন্ত পড়লেই সাহু সিজদাহ ওয়াজিব হয়ে যাবে। আর এর চেয়ে কম পড়লে, সাহু সিজাদাহ্ ওয়াজিব হবে না। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ৪:৩০]

প্রথম বৈঠকে যে পরিমান দরূদ পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হয় | ইসলামী যিন্দেগী