মাসাইল
১০০%
অবিবাহিত অবস্থায় মারা যাওয়া
প্রশ্ন
বিয়ে করা ফরয, কিন্তু অনেক পুরুষ মহিলা বিয়ে না করে মারা যায়। তারা গুনাহগার হবে কি না?
উত্তর
কামরিপু স্বাভাবিক থাকলে, তার জন্য বিবাহ করা সুন্নাত। যে ব্যক্তি সুন্নাত ত্যাগ করবে, তার সম্পর্কে নবী ﷺ ইরশাদ করেন“ঐ ব্যক্তি আমার তরীকার উপর নেই।” (মিশকাত) আর কামভাব হলে অর্থাৎ যে ক্ষেত্রে বিবাহ না করলে, গুনাহে লিপ্ত হওয়ার আশংকা প্রবল হয়, যেমন- কু-দৃষ্টি করতে থাকে বা মারাত্মাক অন্যায়ের প্রবণতা দেখা দেয়। সেক্ষেতে যদি স্ত্রীর খোরপোষ দেয়ার সামর্থ্য থাকে, তবে তার জন্য বিবাহ করা ওয়াজিব। যদি সে এ ক্ষেত্রে বিবাহ না করে, তাহলে সে মহাপাপী হবে। আর যদি খোরপোষের সামর্থ্য না থাকে, তাহলে রিপু দমনের জনা রোযা রাখবে। [কানযুল উম্মাল ৭:৪৪৪ শামীঃ ৩/৬]