এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করা

মুফতী মনসূরুল হক সাহেব৮ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

কোন মসজিদের মুআযযিন সাহেব যদি আযান ‍দিয়ে অন্যত্র চলে যান, তাললে তিনি কি সেখানেই নামায পড়ে নিবেন? না যে মসজিদে আযান দিয়েছে, সেই মসজিদেই তার নামায আদায় করতে হবে?

উত্তর

মুআযযিন যে মসজিদে আযান দিবেন, সেই মসজিদেই তার নামায আদায় করা উচিত। প্রয়োজন ব্যতীত এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করা উচিত নয়। তবে একান্ত প্রয়োজনে এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করায় কোন অসুবিধা নেই। [প্রমাণঃ তিরমিযী শরীফ ১:৫০ # নাসাঈ শরীফ ১:৭৯ # আবূ দাউদ শরীফ ১:৬৯ # আরফুশ শাযী ১:৫০ # ফাতাওয়া আলমগীরী ১:৫৪ ]

এক মসজিদে আযান দিয়ে অন্য মসজিদে নামায আদায় করা | ইসলামী যিন্দেগী