মাসাইল
১০০%
যাকাতের নিয়্যতে ঋণ মাফ করার বিধান
প্রশ্ন
যাকাতের নিয়্যতে ঋণ মাফ করে দিলে যাকাত আদায় হবে কি-না?
উত্তর
যাকাত আদায় হওয়ার জন্য তামলীক তথা অন্যকে খালেসভাবে যাকাতের মালের মালিক বানিয়ে দেয়া শর্ত। আর যাকাতের নিয়্যতে পাওনা ঋণ মাফ করে দিলে গরীবকে যাকাতের মালিক বানানো হচ্ছে না। সুতরাং এ পদ্ধতিতে যাকাত আদায় হবে না। তবে এরূপ ক্ষেত্রে যাকাত আদায়ের সঠিক পন্থা হলো, ঋণদাতা প্রথমে নিজের পক্ষ থেকে গরীব ঋন গ্রহিতাকে যাকাতের টাকার মালিক বানিয়ে দিবে। তারপর তার থেকে উক্ত টাকা উসুল করে নিবে। এতে করে যাকাত আদায় হয়ে যাবে এবং ঋণও উসুল হয়ে যাবে। প্রমানঃ দুররে মুখতার, ২:২৭০# ১:১৭১# ফাতওয়া আলমগীরী, ১:১৭১# ফাতওয়া রাহহীমিয়া, ১:১২