সঠিক হিসাব না করে যাকাত দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১১ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

যারা হিসাব-কিতাব ছাড়া কিছু মাল যাকাত হিসেবে আদায় করে দেয়, এর দ্বারা তাদের যাকাত আদায় হবে কি?

উত্তর

যাকাত না দেয়া অপরাধ, তেমনিভাবে সঠিক হিসাব না করে বা ঠিকমত আদায় না করা বা কম দেয়াও যাকাত না দেয়ার মতই অপরাধ। ফরয যাকাতের পরিমাণ থেকে যদি সামান্য কিছুও আদায় না করা হয়, তাহলে যাকাত অনাদায়কারীর কাতারে দাঁড়াতে হবে। এজন্যই তো আবু বকর সিদ্দীক রাযি. বলেছিলেন যে “কোন ব্যক্তি যদি যাকাতের উটের সাথে একটি রশিও দিতে অস্বীকার করে, যা রাসূলুল্লাহ ﷺ এর যুগে দেয়া হতো, তাহলে তার বিরুদ্ধে আমি জিহাদ করব।”

[প্রমাণঃ মিশকাত শরীফ ১:১৫৭]

সঠিক হিসাব না করে যাকাত দেয়া | ইসলামী যিন্দেগী