এডভান্স টাকার যাকাত

মুফতী মনসূরুল হক সাহেব৯ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

বর্তমানে বাড়ী ভাড়া নিলে কিংবা দোকান ভাড়া নিলে মালিকের নিকট যে টাকা অগ্রীম জমা রাখতে হয়, এই শর্তের সাথে যে, যখন সে বাড়ী অথবা দোকান ছেড়ে দিবে তখন বাড়ী বা দোকানের মালিক তার সেই টাকা ফেরত দিবে। সেই টাকার উপর যাকাত ফরয হবে কি? যদি সেই টাকার উপর যাকাত ফরয হয়, তাহলে সেই টাকার যাকাত কে আদায় করবে?

উত্তর

হ্যাঁ, যিনি ভাড়া নিচ্ছেন তিনি সাহেবে নিসাব হলে তার উক্ত টাকার উপর যাকাত ফরয হবে। কেননা, উক্ত টাকা তার মালিকানায়ই রয়ে গেছে। জমা রাখার জন্য তার মালিকানা শেষ হয়নি। কাজেই ভাড়া গ্রহণকারীর উপর যাকাত আদায় করা জরুরী হবে। সুতরাং অন্যান্য মালের সাথে হিসাবে করে তার এ টাকারও যাকাত আদায় করতে হবে। [প্রমানঃ আদ দুররুল মুখতার, ২:৭৭ #আহসানুল ফাতওয়া. ৪:২৬১]

এডভান্স টাকার যাকাত | ইসলামী যিন্দেগী