মাসাইল
১০০%
যাদেরকে যাকাত দেয়া যাবে না
প্রশ্ন
কাদেরকে যাকাত দেয়া যাবে না? মা যদি সাহেবে নিসাব হয়, তাহলে তার ইয়াতীম বাচ্চাদেরকে মার নিজের যাকাত দেয়া জায়েয আছে কি?
উত্তর
যাকাত-ফিতরা নিজের উসুল বা ফুরূ অর্থাৎ আপনি যাদের থেকে দুনিয়ায় এসেছেন যেমন, মা-বাবা, দাদা-দাদী, নানা-নানী, এমনি যত উপরের দিকে যাবে এবং আপনার থেকে যারা দুনিয়ায় এসেছে, যেমন, আপনার ছেলে-মেয়ে এবং তাদের সন্তানাদি এমনিভাবে যত নীচে যাবে, তাদেরকে যাকাত ফিতরা দিতে পারবে না। যাকাত-ফিতরা তাদেরকে দিলে যাকাত আদায় হবে না। তেমনীভাবে স্বামী-স্ত্রী একে অপরকে বা ধনীকে বা বিধর্মীকে যাকাত দেয়া জায়িয নয়।সুতরাং ইয়াতীম হোক বা না হোক মা নিজের ছেলেকে যাকাত দিলে যাকাত আদায় হবে না।
[প্রমাণঃ হিদায়া১:২০৬ #বাদাইস সানায়ি, ২:৪৯]