মাসাইল
১০০%
সুদ-ঘুষ খায় এমন আত্মীয়ের বাসায় খাওয়া
প্রশ্ন
আমার এক নিকটস্থ আত্মীয় ঘুষ খায়, এখন তাদের বাসায় গিয়ে খাওয়া-দাওয়া আমার জন্য জায়েয হবে কি না এবং না খেয়ে তাদের মনে কষ্ট দেয়া আমার কি ঠিক হবে? এ অবস্থায় আমি কোন পথ অবলম্বন করবো?
উত্তর
যদি আপনার প্রবল ধারণা হয় যে, উক্ত আত্মীয়ের অধিকাংশ উপার্জন হালাল, তাহলে আপনার জন্য আত্মীয়ের মনে কষ্ট না দিয়ে তাদের বাসায় যেয়ে খাওয়া-দাওয়া করা বা তাদের হাদিয়া গ্রহণ করা জায়েয হবে। আর যদি প্রবল ধারণা হয় যে, অধিকাংশ মাল হারাম, তাহলে আত্মীয়ের বাসায় যেয়ে খাওয়া দাওয়া করা ঠিক হবে না। কিন্তু আত্মীয়তা ছিন্ন না করে তাকে হিকমতের সাথে বুঝাতে হবে এবং তার জন্য দু‘আ করতে হবে, যেন সে ঘুষ খাওয়া ছেড়ে দেয় এবং হালাল রিযিকের উপর নির্ভর করে। (প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী, ৫:৩৪৩ #ফাতাওয়া মাহমূদিয়া, ৮:২৭২)