বিধর্মীকে সালাম দেয়া, সালামের উত্তর দেয়া

প্রশ্ন

কোন বিধর্মীকে সালাম দেয়া জায়িয কি-না এবং কোন বিধর্মী যদি কোন মুসলমানকে সালাম দেয়, তখন মুসলমান ব্যক্তি উক্ত সালামের জবাব দিবে কি-না? বা জবাব দেয়া কতটুকু জরুরী হবে?

উত্তর

কোন বিধর্মী বা কাফির, মুশরিক, হিন্দু, শী‘আ, কাদিয়ানী, নাস্তিক, মুরতাদ এদের কাউকে কখনও সালাম দেয়া জায়িয নয়। কারণ, সালামের অর্থ হল- কারো শান্তির জন্য দু‘আ করা। মুসলমানদের পরস্পরে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে একে অপরকে অভিবাদন পেশ করবে এবং তার শান্তি ও সালামতীর এরা হলো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত। সুতরাং তাদের জন্য শান্তি ও সালামতীর জন্য দু‘আ করা জায়িয নয়। একান্ত এদের কেউ যদি কোন মুসলমানকে সালাম দেয় এবং সে সরাসনি সালামের বাক্য উচ্চারণ করে, তাহলে তার উত্তরে শুধু ওয়া আলাইকা বলে দিবে অথবা হাদাকাল্লাহুল ইসলাম বলবে। আর যদি আদাব বা নমস্কার বলে তাহলে তার উত্তরে হাত উঁচু করে ইশারা করাই যথেষ্ট। তবে এখানেও হাদাকাল্লাহুল ইসলাম অর্থাৎ আল্লাহ তোমাকে ইসলাম কবুল করার তাওফীক দান করুন বলে উত্তর দেয়া ভাল। [ফাতাওয়া মাহমূদিয়া ৫:১৩৮- ২২১]

বিধর্মীকে সালাম দেয়া, সালামের উত্তর দেয়া | ইসলামী যিন্দেগী