মাসাইল
১০০%
জীবন বা পণ্যের বীমা করা
প্রশ্ন
জীবন ও অন্যান্য পণ্যের বীমা জায়েয আছে কি-না?
উত্তর
আমাদের দেশের প্রচলিত বীমা শরী‘আত সম্মত নয়। নাম যা কিছু দেয়া হোক না কেন। আসলে বর্তমানে প্রচলিত বীমা সুদ ও জুয়ার সমষ্টি মাত্র। তাই বীমা কোম্পানীতে অংশগ্রহণ করা সম্পূর্ণ নাজায়িয। তবে কেউ যদি সরকারী কানুন বা অন্য কোন কারণে বা বীমা বা ইনস্যুরেন্স করতে বাধ্য হয়, তাহলে তার অপরাগতার বিস্তারিত বিবরণ দিয়ে হাক্কানী মুফতী থেকে সেই অবস্থার হুকুম জেনে নিবে।
হ্যাঁ, যদি কোম্পানী সুদ-জুয়া সম্বলিত বীমার বর্তমান নীতিমালা পরিত্যাগ করে ইসলামী পন্থায় বীমা কোম্পানী করে, তাতে অংশগ্রহণ করতে দোষ নেই। বীমার ইসলামী বিকল্প ব্যবস্থা সম্পর্কে বিশেষজ্ঞ উলামায়ে কিরামের মতামত গ্রহণ করতে হবে ।
(রদ্দুস মুহতার, ৪: ১৭০ # ইসলাম আওর জাদীদ মায়িশাত, ১৫৯-১৬৩ # ইসলাম আওর জাদীদ দাওর কে মাসাইল, ১৯৮-২০৮)