আলহামদুলিল্লাহ দ্বারা বিবাহ সম্পন্ন

মুফতী মনসূরুল হক সাহেব১৪ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমাদের এলাকায় অনেকে বিবাহে ঈজাব কবুলের সময় শুধু আলহামদুলিল্লাহ বলে। এতে বিবাহ সম্পন্ন হবে কি-না?

উত্তর

কবুল শব্দের পরিবর্তে আলহামদুলিল্লাহ শব্দের দ্বারাও বিবাহ সম্পন্ন হয়ে যায়। তবে এ প্রথাটা পরিবর্তন করা প্রয়োজন এবং স্পষ্টভাবে আমি কবুল করলাম বলা উচিত।

[প্রমাণঃ আলমগীরী, ১:২৭২, খোলাসাতুল ফাতওয়া ২:৩ #আহসানুল ফাতওয়া, ৫:৩৭-৩৮]

আলহামদুলিল্লাহ দ্বারা বিবাহ সম্পন্ন | ইসলামী যিন্দেগী