মাসাইল
১০০%
পিতা বা স্বামী থেকে পাওয়া অলংকারের যাকাত
প্রশ্ন
আমার বিয়েতে আমার স্ত্রীকে মোহরানা বাবদ কিছু স্বর্ণালংকারের দিয়েছি এবং আমার শ্বশুরও তার মেয়েকে কিছু স্বর্ণলংকার দিয়েছেন। উপরোক্ত স্বর্ণালংকারের প্রকৃত মালিক কে হবে? যাকাত কার পক্ষ থেকে দিতে হবে এবং কিভাবে দিতে হবে?
উত্তর
আপনি আপনার স্ত্রীকে মোহরানা বাবদ এবং আপনার শ্বশুর তার মেয়েকে যে স্বর্ণলংকার দিয়েছেন তার প্রকৃত মালিক আপনার স্ত্রী-ই। সুতরাং, উক্ত অলংকারাদির যাকাত আপনার স্ত্রীর পক্ষ থেকেই দেয়া ওয়াজিব। [প্রমানঃ ফাতওয়ায়ে দারুল উলূম, ৬:৫০# হিদায়া, ১:১৯৫]