মাসাইল
১০০%
পর্দার সাথে গায়রে মাহরামের সাথে সালাম বিনিময়
প্রশ্ন
গায়রে মাহরাম মহিলা যেমন মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ভাবী ইত্যাদি এদের সাথে পর্দার আড়াল থেকে সালাম বিনিময় বা কথা বলা যাবে কি না?
উত্তর
পর্দার আড়ালে গায়রে মাহরাম মহিলা তথা মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন, ভাবী প্রমুখের সাথে সালাম ও প্রয়োজনীয় জরুরী কথাবার্তা বলা জায়েয আছে। তবে ঐ সব মহিলাদের উচিৎ তারা যেন দরকারী কথা সংক্ষেপে নিরস ভাষায় বলে শেষ করে দেয়। লম্বা নরম আলাপ বা অহেতুক-অপ্রয়োজনীয় কথা বার্তা যেন না হয়। কারণ, গায়রে মাহরামের সাথে কথাবার্তা যদি আত্মতৃপ্তিমূলক, প্রেম-প্রীতি ও ভালবাসা বৃদ্ধিকারী- পাপের পথে অগ্রসরকারী প্রভৃতি ধরনের হয়, তবে তাও নাজায়েয হবে। যে জিনিস অন্যায় ও অবৈধ কাজের প্রতি আবেগতাড়িত করে, সে জিনিস নিঃসন্দেহে নাজায়েয। (প্রমাণঃ ফাতাওয়া রাহীমিয়া- ৬:২৬৮)