সফরের কারণে রমাযান মাসে উনত্রিশটির কম রোযা হলে

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

জনৈক ব্যক্তি রমাযানের প্রথম অংশে বাংলাদেশে ছিল। এরপর সে লণ্ডনে চলে যায়। সেখানে বাংলাদেশের চেয়ে একদিন পুর্বে ঈদ অনুষ্ঠিত হয়। আর সেও অন্যান্যদের সাথে ঈদ উদযাপন করে। উল্লেখ্য যে, বাংলাদেশে রমাযানের রোযা লণ্ডনের চেয়ে একদিন পর শুরু হওয়ার তার রোযার সংখ্যা হয়েছে আটাশটি। সুতরাং এমতাবস্থায় উক্ত ব্যক্তির জন্য ঊনত্রিশতম রোযা রাখা জরুরী কি-না?

উত্তর

এরূপ ব্যক্তির জন্য সংশ্লিষ্ট দেশের ঈদের দিনে ঈদ উদযাপন করা কর্তব্য এবং পরে তার জন্য অতিরিক্ত একটি রোযা করে ঊনত্রিশতম রোযা কাযা করা জরুরী।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:৩৮৪# আহসানুল ফাতাওয়া ৪:৪২৩# ফাতাওয়া দারুল উলূম ৬:৩৯৯]

সফরের কারণে রমাযান মাসে উনত্রিশটির কম রোযা হলে | ইসলামী যিন্দেগী