ব্যবসার মাল ও স্বর্ণ-রৌপ্যের যাকাত আদায়ে মূল্য নির্ণয়

মুফতী মনসূরুল হক সাহেব৯ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

ব্যবসার মালের যাকাত ক্রয়মূল্য হিসেবে দিতে হবে, নাকি বর্তমান বাজার মূল্য হিসেবে দিতে হবে? ঠিক তদ্রুপ ব্যবহারিক স্বর্ণ রুপার যাকাত আদায়ে কোন মূল্য দিতে হবে?

উত্তর

ব্যবসার মালের যাকাত বর্তমান বাজার মূল্য হিসেবে দিতে হবে। তদ্রুপ ব্যবহৃত সোনা রুপার যাকাতও বর্তমান বাজারে সেগুলোর বিক্রয় মুল্য হিসেবে নির্ণয় করে আদায় করতে হবে। চাই বর্তমান বাজারমূল্য ক্রয়মূল্য থেকে বেশী বা কম হোক। [প্রমানঃ ফাতওয়া দারুল উলূম, ৬:১০৮ #শামী, ২:২৮৬]

وجاز دفع القيمة في زكاة وعشر وخراج وفطرة ونذر وكفارة غير الاعتاق وتعتبر القيمة يوم الوجوب وقالا يوم الاداء - كذا فى الدر المختار ٢٨٦/٢

ব্যবসার মাল ও স্বর্ণ-রৌপ্যের যাকাত আদায়ে মূল্য নির্ণয় | ইসলামী যিন্দেগী