মাসাইল
১০০%
আখেরী যোহর পড়া
প্রশ্ন
আখেরী যোহর নামায পড়তে হবে কি-না?
উত্তর
আখেরী যোহর নামে জুমু‘আর পর যে চার রাক’আত নামায কেউ কেউ পড়ে। যে সব শহরে বা বড় গ্রামে জুমু‘আ পড়া ফরয, সেখানে আখেরী যোহর পড়ার কোন অবকাশ নেই। অবশ্য কেউ যদি এমন কোন স্থানে পৌঁছে, যেখানে জুমু‘আ সহীহ হয় কি-না তা সন্দেহজনক, সেখানে যদি লোকেরা জুমু‘আ পড়ে, তাহলে আগন্তুক ব্যক্তির জন্য জুমু‘আ পর ৪ রাক’আত ইহতিয়াতুয যোহর বা আখেরী যোহর পড়া উচিত। [প্রমাণঃ ফাতাওয়া শামী ২:১৩৭/৪৬# আল বাহরুর রায়িক ২;১৩৯# আহসানুল ফাতাওয়া ৪:১৪০-১৩৯]