মৃত স্বামীর উত্তরাধিকারে অংশীদার হওয়া
প্রশ্ন
শরয়ী বিধান মুতাবিক আমার ছোট বোনের বিবাহ সু-সম্পন্ন হওয়ার পর সেদিন রাতেই তার স্বামী ইন্তিকাল করেন। উল্লেখ্য যে, স্বামী-স্ত্রীর মাঝে একাকিত্ব কোন সাক্ষাৎ হয়নি। এমতাবস্থায় স্বামীর মা ও ভাই-বোনের জীবদ্দশায় উক্ত স্ত্রী স্বামীর পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারিণী হবে কি না? আর যদি সে উত্তরাধিকারিনী হয়, তবে কতটুকু প্রাপ্ত হবে? ধার্যকৃত মহর স্ত্রী প্রাপ্ত হবে কি-না? স্ত্রীর কোন ইদ্দত পালন করতে হবে কি-না?
উত্তর
হ্যাঁ বর্ণনা অনুযায়ী, উক্ত স্ত্রী তার মৃত স্বামীর পরিত্যক্ত সম্পদের উত্তরাধিকারিনী হবে এবং এক্ষত্রে স্ত্রী স্বামীর পরিত্যক্ত সম্পদের এক চতুর্থাংশের উত্তরাধিকারিনী হবে। এমনিভাবে সে মহর ধার্য করা হয়েছে, তা থেকে স্ত্রী অর্ধেক পাবে। এবং চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হবে। [ প্রমাণঃ সূরা নিসাঃ ১২, #সূরা বাক্বারা ২৩৭, #সিরাজীঃ ১৫, #হিদায়াহ ২:৩২৪, #ফাতহুল কাদীর ৪:১৪১, #দুররুল মুখতার ৩:১০৩]