কসর নামাযের কাযা আদায়

মুফতী মনসূরুল হক সাহেব৭ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

যদি সফর অবস্থায় কারো নামায কাযা হয়, মুকীম অবস্থায় কাযা আদায় করতে কসর পড়তে হবে, না পূর্ণ নামায পড়তে হবে?

উত্তর

সফর অবস্থায় ছুটে যাওয়া নামায মুকীম অবস্থায় কাযা পড়ার সময় কসর পড়তে হবে, পূর্ণ নামায পড়া যাবে না। তেমনিভাবে মুকীম অবস্থায় ছুটে যাওয়া নামায সফরে আদায় করলে পূর্ণ নামায পড়তে হবে। সার কথা হল- যে ধরণের নামায কাযা হয়েছে পরবর্তীতে সে নামাযই আদায় করতে হবে। চাই মুকীম, মুসাফির যে অবস্থায়ই আদায় করুক না কেন। [প্রমাণ: শামী ২:১৩৫ # ফাতাওয়া দারুল উলূম, ৪:৪৫২]

فلو فاتته صلاة السفر وقضاها في الحضر يقضيها مقصورة كما لو اداها و كذا فاتته الحضر تقضي في السفر تامة . (الشامي: 2/135)

কসর নামাযের কাযা আদায় | ইসলামী যিন্দেগী