ইমামের কিরা’আত পড়া অবস্থায় মুক্তাদীর সানা পড়া

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

ইমাম সাহেব কিরা’আত পড়া অবস্থায় মুক্তাদী পূর্ণ সানা পড়লে, নামায নষ্ট হবে কিনা বা নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

কোন মুসল্লী যদি ইমাম সাহেবকে কিরা’আত পড়া অবস্থায় পায়, আর সেই নামায যদি জাহরী কিরাআতওয়ালা হয়, তাহলে সে ক্ষেত্রে সানা পড়া যাবে না, কারণ- জাহরী নামাযের মধ্যে ইমামের কিরা’আত শোনা ওয়াজিব। তবে আস্তে কিরা’আত ওয়ালা নামাযে সানা পড়তে হবে। [দুররে মুখতার ১:৪৮৮]

الا اذا كان مسبوقا وامامه بجهر بالقرائة فلا يأتي به وفي الشامية ونبغي التفصيل ان الامام ان كان يجهر لا يثني وان كان يسر يثني فكان المعتمد مامشي عليه المصنف فافهم – الدر المختار 1/477

ইমামের কিরা’আত পড়া অবস্থায় মুক্তাদীর সানা পড়া | ইসলামী যিন্দেগী