গরু ছাগল বর্গা দেয়া
প্রশ্ন
গরু-ছাগল বর্গা দেয়া জায়িয আছে কি-না?
উত্তর
হানাফী মাযাহাব অনুযায়ী গরু-ছাগল ইত্যাদি বর্গা বা ভাগে দেয়া জায়িয নয়। তবে আমাদের দেশের প্রচলিত নিয়মে যদি কেউ ভাগে দেয় এবং তাদের মধ্যে কোন গোলমাল না হয়, তাহলে তা নিয়ে বিবাদের দরকার নেই। কারণ আমাদের মাযহাব অনুযায়ী উক্ত মু‘আমালা জায়িয না হলেও ইমাম আহমদ বিন হাম্বলের রহ. মতে জায়িয আছে। বর্তমানে উক্ত মু‘আমালা ব্যাপক আকার ধারণ করার কারণে হযরত থানবী রহ. হাম্বলী মাযহাব অনুযায়ী ফাতাওয়া দিয়েছেন। তবে হানাফী মাযহাব অনুযায়ী কেউ উক্ত মু‘আমালা করতে চাইলে, তার নিয়ম এই যে, গরু দাতা অন্যকে বলবে আমার গরুটা তুমি এক বছর লালন-পালন কর। তোমাকে ৫০০ টাকা দিব। এর পরে ঐ টাকা না দিয়ে যদি তার পরিবর্তন গরুর বাছুর বা ছাগলের বাচ্চা দিয়ে দেয়, তাহলে তা জায়িয হবে। কিন্তু প্রথমেই উভয়ের সন্তুষ্টির মাধ্যমে এই শর্ত করা যে এক বছরে বাচ্চা আমার। দ্বিতীয় বছরের বাচ্চা তোমার। এরূপ করা হানাফী মাহযাব অনুযায়ী জায়িয নয়। [প্রমাণঃ ইমদাদুল ফাতাওয়া ৩:৩৪৯]