অমুসলিমদের হাদিয়া দেয়া বা গ্রহন করা

মুফতী মনসূরুল হক সাহেব২৭ অক্টোবর, ২০২৫লেনদেন কামাই রোজগার

প্রশ্ন

অমুসলিমদের হাদিয়া জায়েয কি না। কোন অমুসলিম এর দেওয়া হাদিয়া গ্রহন করা জায়েয হবে কি না । অথবা কোন অমুসলিম মনিব যদি তার কর্মচারিকে বেতন ছাড়া অন্য কোন কিছু হাদিয়া দেয় তবে তা গ্রহন করা যাবে কি না ?

উত্তর

অমুসলিম ব্যক্তি বা মালিকের দেয়া বৈধ হাদিয়া গ্রহণে কোন সমস্যা নেই।

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” هَاجَرَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ بِسَارَةَ، فَدَخَلَ قَرْيَةً فِيهَا مَلِكٌ أَوْ جَبَّارٌ، فَقَالَ: أَعْطُوهَا آجَرَ ” وَأُهْدِيَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ فِيهَا سُمٌّ وَقَالَ أَبُو حُمَيْدٍ: أَهْدَى مَلِكُ أَيْلَةَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَغْلَةً بَيْضَاءَ، وَكَسَاهُ بُرْدًا، وَكَتَبَ لَهُ بِبَحْرِهِمْ

আবূ হুরাইরাহ্ (রাঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে, ইবরাহীম (আঃ) (স্ত্রী) সারাকে নিয়ে হিজরাতকালে এমন এক জনপদে উপস্থিত হলেন, যেখানে ছিল এক বাদশাহ অথবা রাবী বলেন, প্রতাপশালী শাসক। সে বলল, সারার কাছে উপহার স্বরূপ হাজিরাকে দিয়ে দাও।

নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ মিশানো বকরীর গোশত হাদিয়া দেয়া হয়েছিল।

আবূ হুমাইদ (রহঃ) বলেন, আয়েলার শাসক নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি সাদা খচ্চর উপহার দিয়েছিলেন, প্রতিদানে তিনি তাকে একটি চাদর দিয়েছিলেন আর সেখানকার শাসক হিসাবে তাকে নিয়োগ পত্র লিখে দিয়েছিলেন। [সহীহ বুখারী, হাদীস নং-২৬১৪, ইফাবা-২৪৪০]

অমুসলিমদের হাদিয়া দেয়া বা গ্রহন করা | ইসলামী যিন্দেগী