গোসল করার সুন্নত তরীকা ও গোসলের পর উযুর হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৩ জুলাই, ২০২৩সুন্নত, উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

ফরজ গোসল করার নিয়ম-কানুন কি? কোন পদ্ধতিতে ফরজ গোসল করতে হয় এবং মেয়েলোক ও পুরুষের আলাদা কোন পদ্ধতি আছে কি-না? আর গোসলের পর নামায পড়তে পুনঃ উযু করতে হবে কি-না?

উত্তর

গোসল করার সময় প্রথমে ইস্তিঞ্জা করে নিবে, অতঃপর পবিত্রতা অর্জনের নিয়তে উভয় হাত ধুয়ে নিয়ে শরীর ও কাপড় থেকে নাপাকী দূর করবে। তারপর হাত ভাল করে পরিষ্কার করে নিবে। অতঃপর নামাজের উযুর মত উযু করে নিবে। উযুর সময় ভালভাবে গড় গড়া করবে এবং নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবে। উযুর শেষে মাথায় পানি ঢালবে। অতঃপর ডান কাঁধে ও বাম কাঁধে পানি ঢালবে। এভাবে তিনবার সম্পূর্ণ শরীর ভালভাবে ঘষে গোসল শেষ করবে।

মেয়েলোক এবং পুরুষ লোকের গোসলের নিয়ম একই। তবে মেয়েলোকের খোপা বাঁধা থাকলে চুলের গোড়ায় পানি পৌঁছলে তা খোলা জরুরী নয়। কিন্তু পুরুষের চুল সম্পুর্ণ খোলা রাখতে হবে। উপরন্তু মেয়েদের নাক ও কানের অলংকার পড়ার ছিদ্রে যাতে পানি পৌঁছে তা লক্ষ্য রাখতে হবে।

গোসলের পরে নতুন করে উযুর প্রয়োজন নেই। [প্রমাণঃ ফাতওয়ায়ে দারুল উলূম, ১:১৪৬ # শামী ১:১১৯]

لو تكرر الوضوء في مجلس واحد مرارا لم يستحب الوضوء بل يكره لما فيه من الاسراف. (رد المحتار:1/119)

গোসল করার সুন্নত তরীকা ও গোসলের পর উযুর হুকুম | ইসলামী যিন্দেগী