মাসাইল
১০০%
দানকৃত কুরআন শরীফ বিক্রি করা
প্রশ্ন
মাদরাসায় দানকৃত কুরআন শরীফ বেশ জমা হওয়ায় নষ্ট থেকে যাচ্ছে। এমতাবস্তায় তা বিক্রি করা জায়িয হবে কি-না? এগুলির বিক্রিত লব্ধ টাকা বা কুরআন শরীফের জন্য দানকৃত টাকা মাদরাসার লিল্লাহ বোর্ডিং কিংবা অন্য কোন কাজে ব্যয় করা জায়িয হবে কি-না?
উত্তর
যে কাজের জন্য দান করা হয়েছে, সে কাজেই ব্যবহার করা শরী‘আতের বিধান। দানকৃত বস্ত অন্য খাতে ব্যবহার করা জায়িয নয়। মাদরাসায় কুরআন শরীফ দান করার উদ্দেশ্য হচ্ছে তার তিলাওয়াত। তিলাওয়াত না করে অন্য কোন খাতে এর ব্যবহার শরী‘আত সম্মত নয়। সুতরাং, আলোচ্য কুরআন শরীফগুলো যে সব মাদরাসা বা মসজিদে কুরআন শরীফের প্রয়োজন আছে, বা পড়নেওয়ালা আছে, তথায় দিয়ে দেয়া যেতে পারে। কুরআন শরীফের জন্য দানকৃত টাকারও অনুরূপ বিধান প্রযোজ্য। [ইমদাদুল ফাতাওয়া ২:৫৯৬, মাজমুয়ায়ে ফাতাওয়া ২:১১৩,ফাতাওয়া হিন্দিয়া ৩:৩১২, ফাতাওয়া রাহীমিয়া ৬:৭৭]