প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাতের বিধান

মুফতী মনসূরুল হক সাহেব১০ জানুয়ারি, ২০২৫যাকাত

প্রশ্ন

প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাত ওয়াজিব কি-না? এ ব্যাপারে উলামায়ে কেরামের মতামত কি?

উত্তর

সরকারী কর্মচারিদের বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য বাধ্যতামূলক যে পরিমান টাকা কর্তন করে রাখা হয় সে প্রভিডেন্ট ফান্ডের অর্থ যেহেতু উত্তোলনের আগে কর্মচারীর মালিকানায় আসে না, তাই সরকারী প্রভিডেন্ট ফান্ডের অর্থ ফান্ডে থাকাকালীন তার উপর যাকাত আসবে না। এ কারণে উক্ত ফান্ডের টাকা পাওয়ার বিগত বছরের যাকাতও দিতে হবে না। তবে যদি কর্মচারী উক্ত প্রভিডেন্ট ফান্ডে বাধ্যতামুলক পরিমাণের অতিরিক্ত অর্থ রাখে অথবা কর্মজীবী যদি স্ব-উদ্যোগে ঐ ফান্ডের সঞ্চিত অর্থ অন্য কোন ইন্সুরেন্স কোম্পানীতে স্থানান্তর করিয়ে নেয় সে ক্ষেত্রে উক্ত অর্থ স্বতন্ত্রভাবে বা অন্য যাকাতযোগ্য মালের সাথে যোগ হয়ে নিসাব পরিমান হলে যথা নিয়মে তার উপর যাকাত ওয়জিব হবে। [প্রমানঃ আহসানুল ফাতওয়া, ৪: ২৬৬# শামী, ২:৩০৬]

প্রভিডেন্ট ফান্ডের উপর যাকাতের বিধান | ইসলামী যিন্দেগী