রোজা রেখে চোখে ড্রপ

মুফতী মনসূরুল হক সাহেব৬ অক্টোবর, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

হযরতের কাছে আমি জানতে চাই যে, রোজা রেখে চোখে ড্রপ দিলে রোজা নষ্ট হবে কি না ? উল্লেখ্য চোখে ড্রপ দেওয়ার ১৪ ১৫ মিনিট পর গাল তিতে হয়ে যায়৷

উত্তর

না, এর দ্বারা রোযার কোন ক্ষতি হবে না। তবে সতর্ক থাকতে হবে যেন গলার ভিতরে অষুধ প্রবেশ না করে। এমনিতে চোখে অষুধ দেবার কারণে গলায় তিতা অনুভূত হবার দ্বারা রোযা বিনষ্ট বা মাকরূহ হবে না।

طعم الكحل أو الدهن (الى قوله) لا يفطر الخ (الفتاوى الهندية-1\199)