উকিল বাবার সাথে দেখা দেয়া

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫মেয়েদের বিষয়, মহিলাদের বিষয়

প্রশ্ন

উকিল বাবার সাথে দেখা করা জায়েয আছে কিনা?

উত্তর

মেয়েদের জন্য তার স্বামী এবং পুরুষ মাহরাম অর্থাৎ এমন ঘনিষ্ঠ আত্মীয়, যাদের সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, কিংবা কামভাবহীন-অশীতিপর বৃদ্ধ, অথবা এমন নাবালেগ অবুঝ ছেলে, যারা মেয়েদের গোপন বিষয়ে জ্ঞাত নয়- এ ধরনের পুরুষদের সাথে কেবল দেখা দেয়া জায়েয। কিন্তু প্রশ্ন বর্ণিত উকিল বাবা যেহেতু চৌদ্দ শ্রেণীর কোন শ্রেণীর অন্তভুক্ত নয়, কাজেই তাকে বাবা মনে করা বা তার সাথে দেখা- সাক্ষাৎ করা কোনভাবেই জায়েয নয়। বরং তার সাথে পর্দা রক্ষা করা ফরয। খোদায়ী বিধানের উপর দেশের রেওয়াজ ও প্রথাকে প্রাধান্য দেয়া মহা অপরাধ। উল্লেখ্য, উকিল বাবা নামের সম্পর্ক শরী‘আত অনুমোদন করে না, তাই এ শব্দটিই একটি গহিত শব্দ যা বর্জনীয়। (প্রমাণঃ সূরা নুর-৩১, তাফসীরে মাযহারী-৬:৪৯০)

উকিল বাবার সাথে দেখা দেয়া | ইসলামী যিন্দেগী